ফেসবুক করোনা সম্পর্কিত তথ্য মুছে ফেলেছে

১৮ মার্চ, ২০২০ ০৯:৩৪  
করোনাভাইরাসের হয়রানিমূলক তথ্য ডিলিট করে দিচ্ছে ফেসবুক। কোভিড-১৯ এর সম্পর্কিত অনেক তথ্য ও নিউজ ফিড স্প্যাম ফিল্টার হাইড এবং মুছে ফেলেছে ফেসবুক। ফেসবুক, গুগল, টুইটার, মাইক্রোসফটসহ বিশ্বের অনেক অনলাইন প্লাটফর্ম করোনার বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে পড়ার বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে। ফেসবুকের পোস্ট ডিলিট করাতে অনেক মত্বব্য করেছেন, বর্তমান সময়ে আমরা ফেসবুকের মাধ্যমে বিশ্বের সব খবর মূহুর্তের মধ্যে পেয়ে থাকি। ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক, যা কারণে আমাদের সঠিক খবর পেতে সুবিধা হবে। ফেসবুকে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট গাই রোসন জনান, ভুলভাবে ডিলিট করা সকল পোস্ট পুনরুদ্ধার করা হয়েছে। তবে, কোভিড-১৯ সম্পর্কিত ভুল পোস্ট গুলো নয়। বিশ্বরে প্রযুক্তি জায়ান্ট ফেসবুক, গুগল, লিংকডইন, মাইক্রোসফ্ট, রেডডিট, টুইটার এবং ইউটিউব তাদের ওয়েবসাইটে কোভিড-১৯ সম্পর্কিত ভুল তথ্য রোধে সহায়তা করার জন্য একত্রিত হয়েছে।